চাঁদপুর জেলার প্রত্যন্ত জনপদে ইউনানী-আয়ুর্বেদ, ভেষজ, হারবাল ও কবিরাজি দাওয়াখানা চিকিৎসার নামে চলছে প্রতারণা ও টাকা হাতিয়ে নেয়ার অপকৌশল। কথিত হারবাল সেন্টার গুলোতে চিকিৎসা নিয়ে রোগ থেকে পরিত্রাণ পাওয়া তো দুরের কথা উল্টো অপচিকিৎসার শিকার হয়ে শারীরিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে ভূক্তভোগীরা। জেলা ছাড়িয়ে এধরনের হারবাল চিকিৎসার নামে প্রতারণা করছে কিছু ব্যক্তি এবং অর্ধশত প্রতিষ্ঠান। তারা প্রথমেই হরেক রকমের বাহারী বিজ্ঞাপন দিয়ে মানুষকে লোভে ফেলার অপচেষ্টা চালায়। এদিকে এসব কথিত হারবাল সেন্টার ওষুধ প্রশাসনের অনুমতি না নিয়ে মহৌষধের দোকান খুলে বসে আছে। অবৈধভাবে গড়ে ওঠা চিকিৎসালয়ের সংখ্যা কত? ড্রাগ লাইসেন্স ছাড়া কতগুলো প্রতিষ্ঠান এ ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে? এসব বিষয়ে কোন পরিসংখ্যান নেই ওষুধ প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে। এর পরেও সব রোগের চিকিৎসা গ্যারান্টি সহকারে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে, কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি করে ও ক্যাবল টিভিতে বিজ্ঞাপন দিয়ে গ্রামীণ জনপদের এক শ্রেণীর হতাশাগ্রস্থ আর দিশেহারা সহজ সরল মানুষকে কাছে টানার চেষ্টা চালায়। পরবর্তীতে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় প্রচুর অর্থ। এসব যেন দেখার যেন কেউ নেই। চাঁদপুর জেলায় গড়ে উঠেছে অন্তত ১০০টির অধিক ইউনানী, হারবাল ও কবিরাজী দাওয়াখানা। পুরো জেলার প্রত্যন্ত জনপদে এর সংখ্যা অর্ধশতাধিক। নিরীহ মানুষ এসব অনুমোদনহীন ভুঁয়া চিকিৎসকদের ভেজাল ওষুধ খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষই সবচেয়ে বেশী প্রতারণার শিকার হচ্ছে। এসব ভুঁয়া চিকিৎসা কেন্দ্রগুলো বন্ধে সরকারি কোন সংস্থা উদ্যোগ নিচ্ছে না। উল্লেখিত বিভিন্ন অখ্যাত প্রতিষ্ঠান গুলো পোষ্টার, প্রচারপত্রগুলো বিতরণ করছে বিভিন্ন যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং জনসমাগম এলাকায়। শহরের অলিগলির গুরুপূর্ণ স্থানে প্রচারপত্রে এসব চিকিৎসক যৌন দুর্বলতার চিকিৎসার নামে পুরুষ ও মহিলাদের আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এসব ওষুধের সরকারিভাবে কোন মান নির্ণয় করা হয় না সে বিষয়েও কোন সংস্থা জানেন না। পুলিশ সুপারের বাসভবনের পার্শ্বে ভেষজ রোগ মুক্তি নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল ঔষুধ বিক্রি করে আসছে। ভেষজও আয়ুর্বেদ ওষুধের নামে মেশানো হচ্ছে যৌন উত্তেজক নিষিদ্ধ ট্যাবলেট। এতে কি মেশানো হচ্ছে তা কেউ জানে না। এসব ভেজাল ওষুধ খেলে কিডনি, চোখ, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। বিবাহিত পুরুষরা সন্তান জন্ম দেয়ার ক্ষমতাও হারাতে পারে। ওষুধ প্রশাসন ও সরকারের কোন সংস্থার অনুমোদন নেই এসব ওষুধের। ওষুধের প্যাকেটে ট্রেড মার্ক নেই। সচেতন মহলের মতে, শহরসহ জেলাব্যাপী যত্রতন্ত্র গজে উঠেছে সরকারী অনুমোদন বিহীন বিভিন্ন করিবাজী ও ভেষজ চিকিৎসা প্রতিষ্ঠান। এসব ভুঁয়া প্রতিষ্ঠান গুলো চিহ্নিত পূর্বক সরকারী ভাবে পদক্ষেপ নেয়া প্রয়োজন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও ওই সব ভুঁয়া প্রতিষ্ঠান গুলো ইউনানী এবং আয়ুর্বেদ বোর্ডের সার্টিফিকেট দেখিয়ে অনেকটা পার পেয়ে যাচ্ছে বলে জানা যায়। তবে তাদের কারোই নাই ড্রাগ লাইসেন্স ও রেজিষ্ট্রেশান।সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি করলে ব্যবস্থা নেয়াও দরকার। তাই কুরুচিপূর্ণ প্রচার পত্রের বিরুদ্ধেও যে কোন আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নিতে পারেন বলে সচেতন মহলের অভিমত
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

