সংবাদ বিজ্ঞপ্তি ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে আলগী পাঁচগাঁও জামে মসজিদের প্রথম জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ১০ মহররম শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের প্রতিষ্ঠাতা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব আলহাজ্ব মোঃ সফিকুর রহমান। অন্যান্যর ম্যধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী ও সংগঠক আবদুল্লাহ আল মামুন। নামাজ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক মাওলানা মোঃ শামছুল হক।
মসজিদের প্রথম জুমার নামাজ পড়ান হাফেজ মোঃ হাসান। এ সময় এলাকার ধর্মপ্রাণ বহু মুসল্লিগণ নামাজে অংশগ্রহণ করেন। সর্বশেষ মসজিদের উদ্বোধন উপলক্ষে তাবারুকের (মধাহ্ন ভোজ) আয়োজন করা হয়।
শিরোনাম:
রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
