মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
বিশেষ চাহিদা সম্পন্ন আলিম পরিক্ষার্থী শাহীনা অদম্য স্বপ্ন বুকে ধারণ করে ভালো ভাবেই আলিম পরিক্ষা দিয়ে চলছে। তার স্বপ্ন সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের এবং পরিবারের ভাগ্যের চাকা বদলে দিবে। কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগীরি গ্রামের দিন মজুর নুরুল ইসলামের কন্যা শাহনিা। সাত ভাইবোনের মধ্যে একমাত্র শাহিনা বিশেষ চাহিদা সম্পন্ন তার উচ্চতা মাত্র আড়াই ফুট। মাদ্রাসার অনান্য শিক্ষার্থীদের ন্যায় সে অনেক বড় স্বপ্ন নিয়ে মাদ্রাসায় পড়াশুনা করছে। তার ইচ্ছা সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষকতার মাধ্যমে তার পরিবারের ভাগ্যের চাকা বদলে দিবে। শাহীনা আইনগীরী মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষা দিয়ে সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে এবং একই মাদ্রাসা থেকে আলিমে অধ্যায়ন করে নিশিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা কেন্দ্রে অংশগ্রহন করে। তার স্বপ্নই তাকে সাফ্যল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে সে বিশ্বাস করে এবং সে সকলের নিকট দোয়া প্রার্থী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
