১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধের ১ম দিনে মঠখোলায় পিকেটারদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা এস.আই এ ডি রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অবরোধের ১ম দিন গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় মঠখোলা মারুফের গ্যারেজের সামনে পিকেটারদের সামনে ইটের আঘাতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। সাথে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনালে হাসপাতালে এনে ভর্তি করায়। আহত পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলামের দু’চোখ ও নাকে মারাত্মকভঅবে জখম হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা অবনিত দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে। চাঁদপুর সদর সার্কেল সৈকত শাহীন হাসপাতাল থেকে আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। পুলিশ সূত্রে জানা যায়, ১৮ দলীয় জোটের ঢাকা অবরোধের ১ম দিনে পেট্রোল ডিউটি করার জন্য মিনি ট্রাক যোগে পুলিশ লাইন থেকে এস.আই এ ডি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভোড় সাড়ে ৫টায় রওয়ানা দেয়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা পিকেটাররা মঠখোলা মারফের গ্যারেজের সামনে অবস্থান করে। পুলিশ সদস্যরা গাড়িটি নিয়ে ঘটনাস্থলে আসলে পিকেটাররা তাদেরকে লক্ষ্য করে ইটের ঢিল ছুড়তে থাকে। পুলিশের গাড়ির সামনে বসেথাকা রফিকুল ইসলামের নাকে ও চোখে একটি ঢিল গাড়ির কাচ ভেঙ্গে এসে পড়ে। সাথে সাথে সে রক্তাক্ত জখম হয়ে লুটে পড়ে। পুলিশ পিকেটারদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

