স্টাফ রিপোর্টার॥চাঁদপুর সদর ইচলীঘাটস্থ ইচলী মুহাম্মদিয়া তাহফিজুল কুরআন মাদরাসার নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৫ মে শনিবার বাদ যোহর প্রধান অতিথি হিসেবে এই মাদরাসার ভবন নির্মান কাজের উদ্বোধন করেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী। এ উপলক্ষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরের খাবারের পর মাদরাসার পুরাতন ভবনে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। আমন্ত্রিত মেহমান হিসেবে এ সময় দ্বীনি শিক্ষার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন হযরত মাওলানা আশেকে এলাহী পীর সাহেব উজানী এবং পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওঃ খাজা আহম্মদ উল্লাহ। বক্তব্য রাখেন চাঁদপুরের বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ এমএ বারী খান(বারেক হাজী),বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি, ডা.মোবারক হোসেন প্রমুখ। নির্মান কাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফএ চাঁদপুর সভাপতি ও ঠিকাদার মোহাম্মদ আলী জিন্নাহ,জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মিজানুর রহমান,এলাকার মুরব্বীআনোয়ার হোসেন মনা,মো.জাকির হোসেন,জেলা যুবলীগ নেতা গাজী আঃ গণি,মাদরাসার কোষাধ্যক্ষ আলহাজ¦ মো.শামসুদ্দিন খান,বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান,১নং ওয়ার্ড ইউপি সদস্য আঃ কাদির গাজীসহ আরো অনেকে । এসময় মাদরাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ইচলীঘাট মুহাম্মদিয়া মাদরাসার নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
