শাহরাস্তি ব্যুরোঃ চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. সফিকুর রহমানের নেতৃত্বে ৮ ফেব্রুয়ারী দিন ব্যাপী, নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উয়ারুক বাজার, দোয়াভাঙ্গা, ঠাকুর বাজার, কালীবাড়ী, সূচীপাড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সদরে তার নিজ বাড়ীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় ইঞ্জি. সফিকুর রহমান বলেন, এতিমদের নামে বিদেশ থেকে টাকা এনে খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া আত্মসাৎ করেছে। আত্মসাৎকারী এ চাটুকারদের কঠিন সাজা হওয়া উচিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোন দুর্নীতিবাজকে ক্ষমা করবে না। খালেদা ও তারেক জিয়া এ দুর্নীতি থেকে রক্ষা পাবে না। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির মজুমদার, আওয়ামীলীগ নেতা নেছার আহম্মদ, এ্যাড. সাইফুল ইসলাম, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক, তাঁতীলীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক মোঃ আবদুল করিম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ আলম, জাকির হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- ইঞ্জি. সফিকুর রহমানের নেতৃত্বে নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল
আরও সংবাদ
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
