স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে দু’ডাক্তার মানব সেবায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ কাজে উক্ত ইউনিয়নবাসী তাদের দীর্ঘায়ূ ও সুখ শান্তি কামনা করে দোয়া করেছেন। জানা যায়, গত শনিবার ২৬ আগস্ট সকাল-সন্ধ্যা ইব্রাহিমপুর মোহাম্মদীয়া মাদ্রাসা প্রাঙ্গনে আল মইন ইসলামী সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় গ্রীন ভিউ ডায়াগনষ্টিক সংস্থার ব্যবস্থাপনায় ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন (হামিম) ও ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন। ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন (হামিম) ইউনিয়নবাসীর ছোট ছোট ছেলেদেরকে বিনা ব্যথায় সুন্নাত (খাৎনা) মুসলমানি করান প্রায় শতাধিক শিশুকে। তাদেরকে খাৎনা করিয়ে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। তেমনি ঢাকা থেকে আগত ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, আল মইন ইসলামী সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ মাওলানা নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মুনছুর আহমেদ, সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোরশেদ আলম ও ডাঃ সবুজসহ এলাকার গন্যমান্য জনপ্রতিনিধি।
শিরোনাম:
বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
