
মুহা : আবু বকর বিন ফারুক
পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপন উপলক্ষে আজ ৭ ডিসেম্বর বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে ইফা চাঁদপুর জেলার আয়োজনে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা প্রশাসক (সার্বিক) চাঁদপুর, আয়শা আক্তার।
ইফার উপ পরিচালক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ফিল্ড সুপারভাইজার শামসুদ্দীনের সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা মাহবুবুর রহমান, না’তে রাসূল (সা:) পরিবেশন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন , স্বাগত বক্তব্য পেশ করেন ফিল্ড অফিসার মো : বিল্লাল হোসেন।
ইমামদের পক্ষ থেকে বক্তব্য পেশ করেন বিষ্ণুপুর মদিনাবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবু বকর বিন ফারুক।
বক্তব্য রাখেন মাওলানা আসাদুল্লাহ ও মাওলানা আল – আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – ইসলাম ন্যায় -নীতির ধর্ম, ইসলাম পুরুষের পাশাপাশি নারীদেরকে ও প্রাপ্ত অধিকার প্রদান করেন। নবিজী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) থেকে হযরত আয়শা (রা:) হাদিস বর্ণনা করেন,সেখানেও নারীদের বিষয় রয়েছে। ধর্ম প্রচারে নবিজী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) কে সার্বিকভাবে সহযোগীতা করেন হযরত খাদিজা (রা:)। তাই নারীদেরকে ইসলামি আদর্শ শিক্ষার দ্বারা একটি ইসলামি সমাজ উপহার দেয়া যায়।
তিনি আরো বলেন – মুহাম্মদ (সা:) এর জীবনী আমাদের প্রত্যেকের পড়া উচিত। কেননা, তাঁর জীবনী পাঠের মাধ্যমে আমরা ইসলামকে জানবো বুঝবো এবং আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করবো।
তিনি বিদায় হজ্বের ভাষনের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন – বিদায় হজ্বের ভাষনের কথাগুলো আমাদের জানা থাকতে হবে এবং সে মোতাবেক আমাদেরকে চলতে হবে।
পরিশেষে, মিলাদ, দোয়া – মুনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান গাজী।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ : হালিম, শমসের, মাওলানা জাকির হোসাইন, মাওলানা কবির হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
