
সংবাদদাতা, চাঁদপুরনিউজ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান’র সঞ্চালনায় সভায় অংশ নেয় নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, ডিডি এনএসআই শেখ আরমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমূখ।
সভায় ঈদ জামাত, ঈদের দিন, ঈদের আগে পরের কয়েকটা দিন যানচলাচল সম্পর্কিত, জেলায় ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা বিষয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
