
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে ৪ জুলাইয়ের কর্মদিবস পরবর্তী ১৬ জুলাই শনিবার কার্যকর হবে বলে জানা গেছে।
এর আগে ছুটির তালিকা অনুযায়ী ১ ও ২ জুলাই (শুক্র ও শনিবার) দুই দিন সাপ্তাহিক ছুটি। ৩ জুলাই রোববার শবেকদরের ছুটি। মাঝে একদিন ৪ জুলাই সোমবার অফিস খোলা থাকার কথা ছিল।
তবে নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা হওয়ায় ওইদিনের ছুটি নিয়ে এখন কোনও সমস্যা রইলো না।
