প্রতিনিধি=
বর্ষার ভরা মৌসুম আর সাগরে লঘুচাপের কারণে ঈদের দিনও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, চাঁদপুরে ঈদের নামাজের সময় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দিনের অন্য সময় বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম গণমাধ্যমকে জানান, সাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে হাল্কা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এ লঘুচাপ ৩১ জুলাই পর্যন্ত থাকবে।
পরিচালক জানান, লঘুচাপ থাকাকালীন দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা ও এর পাশের এলাকায় সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরে বৃষ্টি হতে পারে। এ হিসেবে মঙ্গল বা বুধবার যেদিনই ঈদ হোক সেদিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিমবঙ্গীয় বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। –
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
