প্রতিনিধি=
মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর কড়া নাড়ছে দরজায়। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে নাড়ির টানে শহর থেকে বাড়ি ফিরবে লাখো মানুষ। ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘœ করতে প্রয়োজন নিশ্চিদ্র নিরাপত্তা। বিশেষ করে কুমিল্লা-চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের অনেক নির্জন স্থান রয়েছে। অপরাধীরা রাতের বেলায় যেগুলো অপরাধকর্মের নিরাপদ জোন হিসেবে ব্যবহার করে। বিগত বছর গুলোতে ঈদের আগে এই সড়কের নির্জন স্থানে চিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছিল। ঈদের আগে রাতের বেলায় সিএনজি চালককে হত্যাকরে সিএনজি চিনতাইয়ের মত ঘটনা ঘটেছে একাধিকবার। যার ফলে রাতে চলাচলকারী সিএনজি চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় চুরি, চিনতাই, ডাকাতি রোধে
কুমিল্লা-চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বাড়ানো জরুরী বলে মনে করেন জনসাধারণ। জানা যায়, প্রতিদিন দক্ষিনাঞ্চলে যাতায়াতকারী হাজার হাজার মানুষ কুমিল্লা-চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াত করে। যেখানে ট্রেন, লঞ্চ ও সড়ক পথ তিন ধরনের যাত্রী সেবা রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো রাত আড়াইটা থেকে চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী নামানো শুরু করে। লঞ্চযোগে আসা যাত্রীদের অধিকাংশ সিএনজিযোগে হাজীগঞ্জ- বাবুরহাট- ফরিদগঞ্জ-রায়পুর সড়ক হয়ে গন্তব্যে পৌছায়। রাতের বেলায় বাড়ি ফেরত যাত্রীদের থাকতে হয় চিনতাই আতঙ্কে। বিশেষ করে কুমিল্লা-চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ-রায়পুরের বর্ডার, চরমান্দারী, নারিকেলতলা, খেজুরতলা, চতুরা ব্রাক অফিস, চতুরা হাসপাতাল, বড়ালী প্রাইমারি স্কুলের সামনে, ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর উপর নবনির্মিত ব্রিজ, ভাঁটিয়ালপুর চৌরাস্তা, পূর্ব চাঁদপুর কাদের মুন্সির মসজিদ, টুবগী, সোবহান রাস্তার মাথা, নতুন বাজার ব্রিজ, মহামায়া, বাকিলা, বলাখাল রেলক্রসিং, মিঠানিয়া ব্রিজ হাজীগঞ্জ, কঙ্গাইস আলীগঞ্জ, এনায়েতপুর, দোয়াভাঙ্গা শাহারাস্তি, কালিয়াপাড়া, জগতপুর আসপাশের এলাকা উল্ল্যেখযোগ্য। গত কয়েকদিন পূর্বে রাতে কালিয়াপাড়ায় বিদেশ ফেরত যাত্রীবাহী একটি মাইক্রোবাসে হামলা করে স্বণালংকার লুটসহ কয়েকলক্ষ টাকার মালামাল লুট করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এসময় একজন অস্ত্রের আঘাতে রক্তাত্ব জখম হয়। ফরিদগঞ্জের চতুরা এলাকায় চিনতাইকারীর কবলে পড়া খোকন জানান, বাসস্ট্যান্ডে নামার পর একটি রিক্সায় উঠি। বাসস্ট্যান্ড থেকে একটি সাদা প্রাইভেটকার আমাকে ফলো করতে থাকে। চতুরা হাসপাতাল ফেরিয়ে কামিন ডাক্তারের ব্রিজের কাছে আসলে প্রাইভেটকার থেকে মুখোশপড়া কয়েকজন নেমে ধারালো অস্ত্রধরে আমার মানিব্যাগ, মোবাইল, বাজার সদাইসহ জিনিসপত্র নিয়ে যায়।
গত বছর ঈদের আগে এ সড়কে এরকম অসংখ্য চিনতাইয়ের ঘটনা ঘটেছে। চিনতাইয়ের কবলে পড়ে অনেকের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল।
এ সর্ম্পকে চাঁদপুর জেলা পুলিশ সুপার আমির জাফর বলেন, ১৫ রমজানের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ সকল স্থানে মোতায়েন থাকবে। এবং গুরুত্বপূর্ণ সকল সড়কে টহল জোরদার করা হবে। ঈদে বাড়ি ফেরত যাত্রীদের নিবেঘেœ চলাফেরায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এই সড়কে যাতায়াতকারী জনসাধারণের দাবী ঈদে নির্বিঘেœ বাড়ি ফিরতে কুমিল্লা-চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হোক।
শিরোনাম:
রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
