বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবার দিক বিবেচনা করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর এর মধ্যে ৫টি স্পেশাল ট্রেন ও একটি আন্তনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম চীপ অপারেটিং সুপারিনটেনডেন্ট পূর্ব এর কার্যালয় হতে সার্কুলার নং-টিটি/ঈদ স্পেশাল/পার্ট-১ এর মাধ্যমে ৫টি স্পেশাল ট্রেন সার্ভিস ও আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে চাঁদপুর ষ্টেশন মাষ্টার মোহাম্মদ হোসেন বরাবর এক তার বার্তার মাধ্যমে জানিয়েছেন। ট্রেনগুলি চট্টগ্রাম থেকে ঈদ উপলক্ষ্যে ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে চাঁদপুর এসে পৌছবে বিকাল ৬টায়, চাঁদপুর থেকে ৩টা ৪৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম এসে পৌছবেন রাত ৯টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ চট্টগ্রাম থেকে বিকাল ৬টায় ছেড়ে চাঁদপুর পৌছবে ১০টা ০৫ মিনিটে, চাঁদপুর থেকে বিকেল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌছবে রাত ১টায়। এছাড়া সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৭টা ৪৪ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে দুপুর ২টা ৫ মিনিটে। চাঁদপুর থেকে ৩টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌছবে রাত ৯টা ৩৫ মিনিটে। এছাড়া আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ঈদ উপলক্ষ্যে ১৩টি বর্গিস্থলে ১৮টি বগি স্থাপন করে চট্টগ্রাম থেকে বিকেল ৫টায় ছেড়ে চাঁদপুর এসে পৌছবে রাত ১০টা ৩০ মিনিটে। চাঁদপুর থেকে সকাল ৫টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌছবে সকাল পৌনে ১১ টায়। অপরদিকে কুমিল¬া থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স ডেমো ৬টা ৪৫ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে সকাল ৯টা ৪৫ মিনিটে, চাঁদপুর থেকে সকাল ১০টায় ছেড়ে কুমিল¬া গিয়ে পৌছবে দুপুর ১টা ১৫ মিনিট, কুমিল¬া থেকে দুপুর ১টা ২৫ মিনিটে ছেড়ে চাঁদপুর এসে পৌছবে বিকাল ৫টা ২০ মিনিটে, চাঁদপুর থেকে ৫টা ৪০ মিনিটে ছেড়ে কুমিল¬া গিয়ে পৌছবে রাত ৯টা ৩৫ মিনিটে। শুক্রবার ডেমো ট্রেনটি এ রুটে চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম-চাঁদপুর এর মধ্যে চলাচলকারী স্পেশাল ট্রেনগুলো ঈদের ১ দিন পর বন্ধ থেকে দ্বিতীয় দিন থেকে আগামী ৭ দিন পর্যন্ত ঈদ উপলক্ষ্যে এ রুটে যাত্রী সেবা দিয়ে যাতায়াত করে যাবে। শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

