
শাহরাস্তি (চাঁদপুর): নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শিরীন আক্তার।
শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক লিখিত শুভেচ্ছা বার্তায় বলেন তিনি বলেন,
প্রিয় শাহরাস্তিবাসী
আসসালামুআলাইকুম।
সুখ-শান্তি, কল্যাণ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা নিয়ে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।
দৈহিক ভাবে আমরা দুরত্ব বজায় রেখেও ঈদের আনন্দ পরিবার , আত্মীয় স্বজন, প্রতিবেশী তথা গরিব দুঃখী মানুষের সাথে ভাগাভাগী করে সকলের মুখে হাসি ফুটাতে চেষ্টা করব।
প্রিয় শাহরাস্তিবাসি,
বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এবং অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন ।
পারিবারিক সুস্থ্যতায় ঈদের আনন্দ ছুঁয়ে যাক সবার অন্তরে।
আল্লাহ আমাদের এ মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুন এবং সারা বিশ্বকে এ ভাইরাস মুক্ত করে দিবেন এ কামনা করছি।
শিরীন আক্তার
উপজেলা নির্বাহী অফিসার
শাহরাস্তি, চাঁদপুর।
