
করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলছে। লকডাউনে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ভাসমান লোকজন অনাহারে দিন কাটাচ্ছে।
তাই ঢাকায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া, সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ফেসবুক ভিত্তিক গ্রুপ বেস্ট অব দ্যা মিলেনিয়াম “ঈদ উপহার” বিতরণ করেছে।
শুক্রবার (৭ মে) দিনব্যাপী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে “ঈদ উপহার” বিতরণ করা হয়।
লকডাউন দীর্ঘমেয়াদী হলে মানুষের ঘরে কমবেশি খাদ্য সংকট দেখা দেবে। সেটা বিবেচনায় নিয়েই প্রত্যেকের মাঝে চাল, ডাল, তেল, চিনি, গুঁড়ো দুধ, ও লাচ্ছা সেমাইসহ বিভিন্ন শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
বেস্ট অব দ্যা মিলেনিয়াম গ্রুপের প্রতিনিধি দল সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনার কারণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের সবার পাশে আমাদেরকে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াতে হবে।
সামাজিক দায়িত্ববোধ থেকে, ঈদে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই উদ্যোগ, এছাড়া বেস্ট অব দ্যা মিলেনিয়াম গ্রুপ আগামীকালও শাড়ি-লুঙ্গী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
