চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচলিতে প্রবাসির ঘরে পরকিয়া প্রেমিক রাতের আধারে প্রবেশের পর স্থানিয়রা তাকে আটক করে গন ধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। গতকাল মঙ্গল বার বিকালে মডেল থানার এসআই গৌতম চন্দ্র সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শিরা জানায়,উত্তর ইচলি গাজী বাড়ীর সৌদি আরব প্রবাসি ইসমাইল গাজীর স্ত্রী ২ সন্তানের জননী হাসিনা বেগম দীর্ঘ কয়েক বছর যাবৎ ৮ নং বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলার ১ সন্তানের জনক হারুন মুন্সীর ছেলে আরিফ মুন্সীর সাথে মোবাইলের মাধ্যমে পরকিয়া প্রেমের সম্পর্ক হয়। এ সম্পর্কের জের ধরে আরিফ মুন্সী প্রায় রাতেই প্রবাসির স্ত্রীর ঘরে রাত কাটাতো। এ ঘটনায় হাসিনার ছোট ছেলে শাওন দেখে বড় ভাই সবুজ গাজী ও তার কাকা মান্নানকে জানায়। ঘটনার দিন সোমবার রাত ১২টায় পরকিয়া প্রেমিক আরিফ মুন্সী ঘরে প্রবেশ করার পর তাকে হাসিনার বড় ছেলে সবুজ গাজী দেখতে পায়। পরবর্তিতে সে বাইরে বের হয়ে তার কাকা মান্নাকে জানায়। তারা উভয়ই ঘরের বাহি দিয়ে তালা মেরে বাড়ীর সবাইকে ও স্থানীয় মেম্বারকে অবহিত করে। তাৎক্ষনিক স্থানীয় এলাকাবাসি খবর পেয়ে পরকিয়া প্রেমিক যুগলকে গনধোলাই দিয়ে আটক করে রেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ
সারা দেশে শীর্ষ চাঁদাবাজ ৬৫১ জন। এর মধ্যে খোদ রাজধানী ঢাকাতেই রয়েছে ৩২৪ জন। এদের বড় একটি অংশ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

