স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১জন জিপিত্র-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কৃত করা হয় । রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয় । বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন,বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এ প্রথম এই প্রাথমিক বিদ্যালয়ে ৩১জন শিক্ষার্থী জিপিত্র-৫ পেলো । এটা বিদ্যালয় শিক্ষক,অভিভাবক,স্কুল ও সর্বোপরি এলাকাবাসীর জন্য অনেক গর্বের বিষয় । এ অর্জন ধরে রাখতে হবে । আগামীতে শিক্ষকদের আরো বেশী পরিশ্রম করতে হবে । এ জন্য শিক্ষার্থীরদের পাশাপাশি শিক্ষকদেরও সংবর্ধনা ও পুরস্কার দিচ্ছি । এ প্রাথমিক বিদ্যালয়টিকে এ অঞ্চলে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই । প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে । এখন ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে । এ সরকার শিক্ষা বান্ধব সরকার । প্রাথমিক শিক্ষা উন্নয়নে অনেক যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে । সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাসুদুন্নবী মাসুম । তিনি তার বক্তব্যে বলেন,এ বিদ্যালয়টি সমাপনী পরীক্ষায় সাফল্যজনক ফলাফল অর্জন করেছে দেখে ভালো লাগছে । এ জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীসহ ম্যানেজিং কমিটি ও শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি । এ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষায় আলো ছড়িয়ে যাচ্ছে । পরিবেশ খুবই ভালো লাগছে । আমি চাই এ প্রতিষ্ঠানগুলো আরো এগিয়ে যাক । এ ব্যাপারে আমার তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,জিলানী চিশতী কলেজ মোঃ হারুন-অর রশিদ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির মাধ্যমিক স্কুল প্রতিনিধি ফাহিমা জাহান,৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোঃ সফিক কারী,মহিলা ইউপি মেম্বার ফিরোজা বেগম,৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক কারী প্রমুখ । এ ছাড়া বক্তব্য রাখেন ,৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, জিলানী চিশতী কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী ,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবুল কাসেম কারী,অভিভাবক আব্দুল আজিজ মিজি,সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি ,সহকারী শিক্ষিকা শামিমা সুলতানা, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার , সহকারী শিক্ষিকা নাজিয়া মাহাবুব, সহকারী শিক্ষিকা তানজিনা খানম, সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন চৌধুরী প্রমুখ । সবশেষে অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০১৭ সালের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় ৩১জন জিপিত্র-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও পুরস্কৃত তুলে দেন বিদ্যালয় ম্যানেজিং সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী এবং চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুন্নবী মাসুমসহ স্থানীয় অতিথিবৃন্দ ।
শিরোনাম:
বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
