
মিজান লিটন ॥
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ (৩) অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি ৪৯১টি উপজিলার সংরক্ষিত আসনে মহিল সদস্য পদের শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮ জানুয়ারি এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৭ জানুয়ারি বাছাই পর্ব, ২৩ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ২৪ জানুয়ারি প্রতিক বরাদ্ধ, ২৯ জানুয়ারি ভোট গ্রহণ। চাঁদপুর সদর উপজেলার মোট ৮টি উপজেলায় সারাদেশের ন্যায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইউনিয়ন পরিষদ ও পৌর সভার সংরক্ষিত মহিলা মেম্বারগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে প্রার্থীতা নির্বাচন করবেন।
কচুয়া উপজেলার ৪টি আসনের ৩৯ জন ভোটার, মতবল উত্তরের ৫টি আসনে ৪৫ জন ভোটার, মতলব দক্ষিনে ২টি আসনে ২১ জন ভোটার, চাঁদপুর সদরের ৪টি আসনের ৪৭জন ভোটার, হাইমচর ২টি আসনে ১৮জন ভোটার, ফরিদগঞ্জ ৪টি আসনে ৪৮ জন ভোটার, হাজীগঞ্জে ৪টি আসনে ৩৮ জন ভোটার ও শাহরাস্তি ৪ আসনে ৩৪ জন ভোটার। চাঁদপুর জেলায় সর্বমোট ২শ’ ৮৯ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মঙ্গলবার ১৬ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিনে চাঁদপুর সদরে ৪টি আসনের মধ্যে ১নং আসনটিতে শিল্পি বেগম, ২নং আসনে ফিরোজা বেগম ও ৩নং আসনে সেলিনা মাত্র এই ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৪নং আসনে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। বাছাই পর্বে ১, ২ ও ৩ নং আসেন যে ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তা যদি বৈধতা হয় তাহলে তারা ৩জনই ওই ৩টি আসনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হবেন। এদিকে হাইমচর উপজেলার ২নং আসনটিতে মুরশিদা বেগম ও নাজমা রহমান এই দু’জন প্রার্থী মঙ্গলবার শেষদিনে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৯ জানুয়ারি নিজ নিজ উপজেলার হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ নূরে আলম।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
