প্রতিনিধি
শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য হুমায়ুন কবির মজুমদার এবং টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক দর্জির সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি সন্ধ্যায় উক্ত ঘটনাটি ঘটে। সংঘর্ষের সংবাদ পেয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। রাত ৮টায় ওমর ফারুক দর্জির সমর্থকরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। উক্ত ঘটনায় একে অপরকে দায়ী করেছেন।
এ ব্যাপারে হুমায়ুন কবির মজুমদার জানান, সন্ধ্যার পর তার দোকান মজুমদার ট্রেডার্সের বাইরে কামাল হোসেন নামের চেয়ারম্যান সমর্থক হাতে লাঠি নিয়ে এসে ভা-ারী মুসা মজুমদারের উপর হামলা চালায়। এ সময় মুসা ভা-ারী প্রাণ রক্ষা করতে তার দোকানে এসে আশ্রয় নেন। উপস্থিত লোকজন এ সময় কামালকে আটক করে রাখে। এ ঘটনায় মুসা ভা-ারী (৪০) (পিতা মৃত আব্দুস সাত্তার মজুমদার, সাং রাজাপুরা), টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ কামুরুল হাসান মজুমদার (৩৭) ও টামটা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন পাটওয়ারী আহত হন।
এ ঘটনা সম্পর্কে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক দর্জি জানান, বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ থেকে রাজাপুরা গ্রামের ডাঃ খলিলুর রহমানের পুত্র কামরুজ্জামান (মনা) বের হলে মুরগি জামাল, তাজু কেরানী ও আলীপুর গ্রামের পলাশ তাকে আটক করে বেদম মারধর করে। এ সংবাদটি আমি থানায় অবগত করলে পুলিশ এসে বাজারে অবস্থান করে। সন্ধ্যার পর প্রায় ১শ’ লোক দল বেঁধে আমার দোকানে হামলা করে। এতে মঞ্জুর এলাহী (৩৫), বাচ্চু (৩৫), কামাল (৩৭), শাহীন (২৮), জাবেদ (২৮), মাসুদ (২৫) গুরুতর আহত হন। এ ঘটনায় তারা আমার দোকানের আসবাবপত্র ভাংচুর করে। আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েও উয়ারুক মেডিল্যাব স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে মঞ্জুর এলাহী, বাচ্চু ও কামালকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। যে কোনো সন্ত্রাসী কর্মকা- কঠোর হাতে মোকাবেলা করা হবে বলে জানান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আইন হাতে তুলে নিবেন না, আমরা সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।
