এ প্রথম একই দিনে ফরিদগঞ্জ থানার ৮ পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সপারের কার্যালয় থেকে গত মঙ্গলবার ওই বদলির নির্দেশনা এসেছে বলে থানা সূত্র নিশ্চিত করেছ্ ।ে; কি কারণে এ বদলির নির্দেশনা দেয়া হয়েছে তা জানা না গেলেও ফরিদগঞ্জের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভূঁইয়ার নির্দেশে মূলত থানাকে পরিশুব্ধ করার জন্যই এমন বদলির নির্দেশনা এসেছে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানায় এসআই পদে ১৩ জন ও এএসআই পদে ১০ জন মোট ২৩ জন পুলিশ অফিসার রয়েছে । এর মধ্যে গত মঙ্গলবার একই দিনে বদলি হওয়া ফরিদগঞ্জ থানার ৮ পুলিশ অফিসার হলেন : এসআই সেলিম, এসআই আসাদুজ্জামান, এসআই নিজাম উদ্দীন ভূঁইয়া, এসআই মাহাবুব হোসেন, এসআই জসিম ,এএসআই নুরুল ইসলাম ১ এএসআই শহীদ, এএসআই নুরুল ইসলাম ২।
অপরদিকে একই দিনে পুলিশের ৩ জন অফিসারকে ফরিদগঞ্জ থানায় বদলি করা হয়েছে। এরা হচ্ছে : যথাক্রমে এসআই সিরাজুল ইসলাম, এসআই মোবারক , এএসআই সালাউদ্দিন শামিম ও এএসআই সুমন।
বদলির বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক গতকাল বুধবার রাতে জানান, ফরিদগঞ্জের এমপি স্যারের নির্দেশে বদলির নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও নতুন আরো ৪ পুলিশ অফিসারকে ফরিদগঞ্জ থানায় যোগদানের জন্য বদলির নির্দেশনা এসেছে।

