খোরশেদ আলম শিকদার ঃ
এক সন্তান দুই মা। মায়ের আকুতিতে চোখের পানি ধরে রাখতে পারেনি পুলিশ. সাংবাদিক, শালিশ ও সাধারন মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুরের কচুয়ার সাচার ফাঁড়ি পুলিশ ক্যাম্পে এ হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়।
জানাযায়. কচুয়া উপজেলার উজান ছিনাইয়া গ্রামের আলমগীর হোসেন এর মেয়ে ফারজানা আক্তার তার ১ বছরের শিশু সন্তান রিফাতকে স্ট্যাম্পের মাধ্যমে পালক দেন কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের মানিক মিয়া ও তার স্ত্রী রাবেয়ার নিকট। পালক দেয়ার সময় ৩ নং বিতারা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার ইসমাইল হোসেনসহ স্থানীয় ২০/২৫জন গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেয়া হয়। এ সময় ফারজানা আক্তারকে ৮ হাজার টাকাও দেয়া হয়। ফারজানা তার সন্তানকে পালক দিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। পরে ফারজানা তার সন্তানকে ফেরত পেতে মিথ্যার আশ্রয় নিয়ে রাবেয়া ও তার স্বামীর নামে বুধবার ৬ এপ্রিল কচুয়া থানায় অপহরনের অভিযোগ করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে সাচার ফাঁড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোস্তফা চৌধূরীকে নির্দেশ দেন। তিনি অভিযোগটির তদন্তে বৃহস্পতিবার উভয় পক্ষকে সাচার ফাঁড়ি পুলিশ ক্যাম্পে হাজির করেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাধে অভিযোগকারী ফারজানা বলেন সন্তানকে ফিরে পেতে আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। তার মিথ্যা অভিযোগের জন্য সে ক্ষমা চেয়েছেন। এ সময় ১নং সাচার ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা কমান্ডার কলিম উল্যাহ,সাংবাদিক খোরশেদ আলম শিকদার,ইসমাইল হোসেন মেম্বার,হারুন সওদাগর, ইউসুফ মিয়া, জুলহাস মিয়া, কমিউিনিটি পুলিশের লোকজনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিশু রিফাতের মা ফারজানা তার সন্তানকে ফিরে পেতে আকুতি বিনতি করে কাঁদতে থাকে। পরে শালিশীদের সিদ্ধান্ত মোতাবেক ফারজানাকে তার সন্তান রিফাতকে ফেরত দেয়া হয়। এ সময় যার নিকট সন্তানটি পালক দেয়া হয় সেই মা ৫ মাস সন্তানটি খুব আদর যতœ করে লালন পালন করেন দত্তক মা রাবেয়া। রাবেয়ার নিকট থেকে শিশু রিফাত যেতে চায়না। দত্তক মা রাবেয়াও শিশুটিকে দিতে চায়না। এক পর্যায়ে জোর করে শিশুটিকে তার প্রকৃত মা ফারজানার নিকট দেয়া হয়। এ সময় দত্তক মা রাবেয়ার কান্নায় উপস্থিত সকলের মধ্যে নিস্তবদ্ধতা বিরাজ করে। উল্লেখ্য দত্তক মা রাবেয়ার সন্তান না হওয়ায় সে এই শিশুটিকে পালক নিয়েছিল। তাকে সান্তানার বানী ছাড়া আর কিছুই দিতে পারেনি কেউ।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
