আইন পেশায় ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ
মাওলানা ভাষানী পদক পেলেন এডভোকেট মোঃ শাহজাহান মিয়া
স্টাফ রিপোর্টার
আইন পেশায় ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরুপ মাওলানা ভাষানী পদকে ভূষিত হলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। গত ২৭ সেপ্টেম্বর সেগুন বাগিচা প্রফেসর আতাওর ইবাব অডিটোরিয়ামে বাংলার বীর ফাউন্ডেশান আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশকে ভেজাল নকল ও দুনীতি মুক্ত দেশ গঠনে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি কবি আইরিন খান। প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) দিদারুƒল আলম বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ কবি সুরকার গীতিকার গায়াক ও গবেষক প্রাকৃতজ শামিম রুমি টিটন, অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সুপ্রীম কোর্ট আইনজীবী ব্যারিষ্টার মোঃ কামরুজ্জামান স্বাধীন, সুপ্রীম কোর্ট আইনজীবী এডভোকেট মোঃ জহুরুল হক (জহির), সুপ্রীম কোট আইনজীবী এডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন সিকদার, সড়ক পবিহন শ্রমিক নেতা এম. কে. রানা ভান্ডারী, নারী উদোক্তা মিসেস লাকী আহমেদ। অনুষ্ঠানে শুভেছা বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহাজান মিয়া, অপর সংবর্ধিত অতিথি বনুক শিল্পী জাহানারা লাইজু নিপা।
