
গত রোববার বিকেলে মতলব উত্তরের সাদুল্লাপুর কিন্ডারগার্টেন মাঠে স্থানীয় জাতীয় যুবসংহতির উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা যুব সংহতির সদস্য সচিব প্রভাষক আলমাছ মিয়ার সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মিয়া টেলিফোনে নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এরশাদকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্। এছাড়াও উপজেলা জাপা নেতা মিজানুর রহমান মোল্লা, করিম মোল্লা, যুব সংহতির কেন্দ্রীয় নেতা জিশান আহম্মেদ রিপন, উপজেলা যুবসংহতির যুগ্ম আহ্বায়ক মুফতী আজহার উদ্দিন, যুব সংহতির নেতা ইব্রাহিম খলিল, কাদির মোল্লা, আবু সুফিয়ান, ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
