স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার থেকে ৪ ডিসেম্বর রোববার সকালে ইয়াবাসহ দু’যুবক ও নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটককৃতরা হলো ঃ ওয়্যারলেস মৃধা বাড়ি রোডের কসাই জাহাঙ্গীরের স্ত্রী রাসু বেগম (৪৫), আব্দুল মজিদ মৃধার ছেলে রিয়াদ মৃধা (২৪), তরপুরচ-ী শাহজাহান মৃধার ছেলে শামিম মোল্লা (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে শমিম মোল্লাকে ওয়্যারলেস থেকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, রিয়াদ মৃধা কাছ থেকে সে ইয়াবা ক্রয় করেছে বলে জানালে রিয়াদ মৃধাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এরপর তাদের দু’জনের তথ্যের ভিত্তিতে কৌশল অবলম্বন করে মাদক বিক্রেতা রাসু বেগমকেও আটক করে। এদের কাছ থেকে ৩৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশ আরো জানায়, আটককৃত রাসু বেগমের বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
