
কচুয়া-গৌরীপুর ঢাকা সড়কের দু’টি ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে দুর্ঘটনায় যে কোন সময় বড় ধরনের প্রাণহানীর আশঙ্কা করছে এলাকাবাসী। প্রতিদিন শ’ শ’ যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
সরেজমিনে দেখা গেছে, কচুয়া, সাচার গৌরীপুর আঞ্চলিক সড়কের আকানিয়া পাঠান বাড়ি মসজিদ সংলগ্ন ব্রিজে ফুটো (বড় আকারের গর্ত) ও ঘাগড়া মুন্সি বাড়ি সংলগ্ন ব্রিজের দু’পাশের র্যালিং ভেঙ্গে মাঝ খানে ফাটল সৃষ্টি হয়েছে। ব্রিজ দু’টি দিয়ে প্রতিনিয়ত শ’ শ’ যানবাহন অধিক ঝুঁকির মধ্যে দিয়ে যাতায়াত করে আসছে। বিশেষ করে রাতের বেলায় অন্য এলাকার যানবাহন চালকরা এ ব্রিজে এসে দুর্ঘটনার শিকার হয়। গত দু’মাসে ঘাগড়া ব্রিজ থেকে পড়ে অন্তত অর্ধশতাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। কেউ কেউ হাত পা ভেঙ্গে পঙ্গু হয়ে ঘরে বসেছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন জানান, ব্রিজ দু’টি ঝুঁকির বিষয়ে ইতিমধ্যে জেলা প্রকৌশলীকে মৌখিক ও লিখিতভাবে অবহিত করা হয়েছে।
শিরোনাম:
রবিবার , ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
