সাইফুল ইসলাম (সুমন), কচুয়া ॥
কচুয়ার কৃতি সন্তান এ্যাড. কামাল পাটোয়ারী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৮-২০১৯ মেয়াদে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সাদা প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি কচুয়া উপজেলার ৪ নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের মেঘদাইর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার মোঃ আবুল কাসেম পাটোয়ারীর সুযোগ্য সন্তান।
এ ছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা জর্জ কোটে সুনাম ও সততার সাথে আইনপেশায় মানুষের সেবা করে আসছেন। তরুণ এ আইনজীবী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে কচুয়া উপজেলাবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শিরোনাম:
শুক্রবার , ১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
