স্টাফ রিপোর্টার :
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা বাজারস্থ ইউনিয়ন ভূমি অফিসটি যে কোন সময় তলিয়ে যাবার উপক্রম হয়েছে। অফিসের পাশের গাছ হেলে পানিতে পড়ায় ও পানি বেড়ে যাওয়ায় পুকুরে থেবে পড়ার আশংকা দেখা দিয়েছে। বর্তমানে ওই কার্যালয়ের গাছ হেলে পড়ায় মূল ভবনটি পুকুরের (দিঘীর) পানিতে তলিয়ে যাওয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত ভবনটি নতুন করে নির্মান ও পুকুরের অংশে জরুরী ভিত্তিতে গাইড ওয়াল নির্মান সময়ের দাবি হিসেবে পরিনত হয়েছে।
স্থানিয়রা জানান, মাঝিগাছা ইউনিয়ন ভূমি কার্যালয়টি দীর্ঘদিন যাবত অবকাঠামোগত নানান সমস্যার মধ্য দিয়েই পরিচালিত হয়ে আসছে।বিশেষ করে ইউনিয়নের বাসিন্দাদের মূল্যবান ডকোমেন্ট জমির পর্চা, খতিয়ান, খারিজসহ অন্যান্য কাগজপত্র ঝুঁকিপূর্ণ ভাবে রাখতে হচ্ছে। আকস্মিকভাবে অফিসটি পুকুরে তলিয়ে গেলে মূর্যবান কাগজপত্র নষ্ট হয়ে ইউনিয়নবাসীর সীমহিীন সমস্যার সৃষ্টি হবে বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী বিতারা ইউনিয়ন ভূমি কার্যালয়টি আগ্রাধিকার ভিত্তিতে জনস্বার্থে দ্রুত নতুন ভবন নির্মান ও গাইড ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন।
রোববার (২৪ জুন) সকালে ইউনিয়ন ভূমি কার্যালয় পুকুর সংলগ্ন দক্ষিণ পাশে বিরাট কড়ই গাছটি পানিতে হেলে পড়ে যায়। ফলে ইউনিয়ন ভূমি কার্যালয় দক্ষিণ ও পূর্ব পাশে এবং ভিতরের অংশে বিরাট ফাটল দেখা দিয়েছে।২৫ জুন সোমবার তা আরো বেড়ে বিদজনক অবস্থায় রুপ নিয়েছে।
বিতারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (চ.দা) মোঃ আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে ভূমি অফিসটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি আরো জানান, বিষয়টি তাৎক্ষনিক কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়সহ সংশ্লিষ্টদের মৌখিক ও লিখিত ভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ বলেন গাছ পড়ে গিয়ে ভবনটি ঝঁকির মধ্যে আছে তা আমাকে জানান হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্যে সংশ্øিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
