
প্রতিনিধি ঃ
চাঁদপুরের কচুয়ায় বুধুন্ডা গ্রামে ১৮ জানুয়ারী সোমবার দিবাগত রাত দেড়টার সময় ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত মবিন চেয়ারম্যানের বাড়ির মকবুল হোসেনের ঘরের দরজা ভেংগে প্রবেশ করে গৃহকর্তা মকবুল হোসেনকে রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বেধে নগদ ৫ লাখ টাকা ৫ভরি ওজনের স্বর্নের চেইন,গলার হাড়,আংটি নিয়ে যায়। এ ব্যাপারে কচুয়া থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
