প্রতিনিধি
কচুয়ার সাতবাড়িয়া গ্রামের ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী গৃহবঁধূ কুলছুমাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, সাতবাড়িয়া গ্রামের এরশাদ ও তার স্ত্রী কুলছুমা দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেটের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে এমনি গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর রাতে কচুয়া থানার সেকেন্ড অফিসার সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এরশাদের গৃহে অভিযান চালিয়ে কুলছুমাকে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ দ্রুত ঘর থেকে পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে কুলছুমা জানায়, সে ও তার স্বামী দীর্ঘদিন থেকে শাহরাস্তি উপজেলার দেবপুর গ্রামের অধিবাসী মাদক বিক্রেতার গডফাদার হিসেবে পরিচিত আমির সওদাগর থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এনে বিক্রি করে আসছে। এ ব্যাপারে আমির সওদাগরসহ কুলছুমা ও এরশাদকে আসামী করে মাদকদ্রব্য আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তাং-০৪/০৭/২০১৪।
উক্ত সাতবাড়িয়াসহ কচুয়ার দক্ষিণ অঞ্চল মাদকে সয়লাব হয়ে গেছে। উল্লেখিত এরশাদ ও কুলছুমাসহ এলাকার বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। এ অবস্থায় এরশাদ ও আমির সওদাগরসহ চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য এলাকাবাসী জোর দাবি জানাচ্ছে।
শিরোনাম:
শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
