মোঃ আলমগীর তালুকদার,কচুয়া
কচুয়ায় পঞ্চাশটি এতিমখানায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার গুলবাহারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি‘র বাসভবনে তাঁর ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার বিভিন্ন পঞ্চাশটি এতিমখানায় নগদ ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি এতিমখ ানায়নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী অফিসার নীলিমা আফরোজ ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু প্রমূখ।
