প্রতিনিধি কচুয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ গোলাম হোসেন কাদলা ইউনিয়ন আওয়ামী লীগ ও কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্র লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে (৬ জুলাই) উপজেলার হাসিমপুর স্বাধীনতা ভবনে কাদলা ইউনিয়ন আওয়ামী লীগ ও কচুয়া উত্তর ইউনিয়ন ছাত্র লীগের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম হোসেন। এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী যাদের জনসমর্থন আছে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে। আমরা জনগনের আস্থা অর্জন করে জনগনের কল্যানে কাজ করছি। আসুন সবাই প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে একসাথে কাজ করি।
উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী জহিরুল ইসলাম টগরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুর আহমেদ সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , জিয়াউর রহমান হাতেম, বাতেন সরকারইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল, মোঃ শাহজাহান, কচুয়া উত্তর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সোনা মিয়া খান, আওয়ামী লীগ নেতা নিজাম খলিফা, মোঃ সোলাইমান, সফিউল্লাহ পাটওয়ারী, ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম গাউস, যুব লীগ নেতা ইব্রাহীম, মোঃ হাসান, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি সাইফ চৌধুরী রুবেল, জাহিদুল ইসলাম রাশেদ, আবু তাহের, সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, ফরহাদ শিককারী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ইউসুফ মজুমদার প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
