মোঃ আলগীর তালুকদার, কচুয়া॥
কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে ও ইউআরছির ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দে, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, আইটি কর্মকর্তা তানভীর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
