মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
কচুয়ায় কৃষক ও নিবন্ধিত জেলেদের মাঝে বিনা মূল্যে সার, বীজ, সেলাই মেশিন এবং ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আউস প্রনোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১শত ৮০জন কৃষকের মাঝে জনপ্রতি ৪০ কেজি সার, ধান বীজ ৫ কেজি, নগদ ৫শত টাকা বিতরণ করা হয়। অপর দিকে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়ের কর্মবদ্ধক হিসেবে ২০টি সেলাই মেশিন ও ২০টি ছাগল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যন মোঃ শাহজাহান শিশির। এসময় তিনি বলেন, কৃষকরা বাংলাদেশের প্রাণ।আমরা কৃষকের সন্তান বলেই আজ নিজেদের পরিচয় দিতে গর্ববোধ করি। কৃষকদের কঠোর পরিশ্রমের কারনেই বাংলাদেশ আজ খাদ্রে স্বয়ংসম্পূর্ণ। সকল সফলতার দাবীদার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, সিনিঃ মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, দৈনিক ইত্তেফাকের কচুয়া উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, কৃষক আলী হোসেন প্রমূখ।
শিরোনাম:
শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
