
কচুয়া (চাঁদপুর): আসন্ন কচুয়া ইউপি নির্বাচনকে ঘিরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন বাসীর মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন, প্রচার প্রচরনা ও গনসংযোগ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিস্ট, স্বতন্ত্র প্রার্থীসহ বেশ কিছু নতুন মুখ সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আছেন। কিন্তু তাদের মধ্যে ইউনিয়ন বাসীর মুখে সবচেয়ে বেশি শুনা যাচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ণ আওয়ামীলীগের সাবেক দুই বার নির্বাচিত সভাপতি আলী আকবর শেঠ এর নাম। তিনি কড়ইয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর শেঠ শিশু, কিশোর, যুবকদের মাঝে যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্যতা আছে তাঁর। তিনি করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র, দিনমজুর, গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন সাহায্য সহযোগিতায় তার ব্যাপক ভূমিকা রয়েছে।
কড়ইযা ইউনিয়ন বাসীরা জানিয়েছেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একজন প্রতিবাদী কণ্ঠস্বর আলী আকবর শেঠ। কোন অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেন না তিনি। এমনকি মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর। তরুণ ও যুবসমাজ যেন মাদকের ভয়াবহ ছোঁবলে না পড়ে সেজন্য কড়ইয়া বিভিন্ন এলাকায় যুব ও তরুণদের নিয়ে মতবিনিময় করে থাকেন।
সবমিলিয়ে আলী আকবর শেঠ জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে কড়ইয়া ইউনিয়ন বাসীর।
চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলী আকবর শেঠ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে কড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট দিয়ে ইউনিয়ন বাসীর পাশে কাজ করার সুযোগ করে দেয় তাহলে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শকে ধরে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবো। এবং এই কড়ইয়া ইউনিয়নের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো। এমনকি ইউনিয়ন বাসীর সকল সুখে-দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন,জনগণ চাচ্ছে বলেই আমি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারন জনগণের ভোট ছাড়া আমি নির্বাচনে বিজয়ী হতে পারবো না। তাই জনগণের সিদ্ধান্তই আমার চুড়ান্ত সিদ্ধান্ত। আগামীতে আমি ইউপি নির্বাচন করবো শুধু জনগণের জন্য। বিগতদিন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবো তাই সকলের চাওয়ায় আমি নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/
