
কচুয়া সংবাদদাতা: কচুয়ায় গরু চোর চক্রের দুই সদস্যকে স্থানীয়দের সহযোগীতা গ্রেফতার করেছে কচুয়া থানার পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার উজানী গ্রাম থেকে গ্রেফতার করে ৪টি চোরা গরু উদ্ধার করেন।
জানাগেছে, কচুয়া উপজেলার খিড্ডা গ্রামের অধিবাসী কৃষক মো.আবুল হোসেনের ঘোয়াল ঘর থেকে গত সোমবার রাতে ৪টি গরু চুরি হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতা পাশাপ¦র্তী উজানী গ্রাম চোর চক্র আবুল কালাম (৬০) ঘোয়াল ঘরে গরুর সন্ধান পেয়ে গরুর মালিক আবুল হোসেন কচুয়া থানার পুলিশস খবর দেয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিনের নির্দেশে এসআই মো.জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে চোর চক্র আবুল কালাম, তার ছেলে ওচমান গনি (২৮)কে গ্রেফতার করেন এবং চুরি হওয়া গরু গুলো উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.মহিউদ্দিন বলেন, গত সোমবার রাতে উপজেলার খিড্ডা গ্রামের কৃষক আবুল হোসেনের ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায় উজানী গ্রাম চোর চক্র আবুল কালাম। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি আমাকে অবগত করলে তাৎক্ষিক আমি পুলিশ পাঠিয়ে চোর চক্র ও গরু গুলো উদ্ধার করে থানায় আসি এবং গরু গুলো মালিকে বুঝিয়ে দেয়। গরু চোরদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে।
