মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. হেলাল উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ কবির হোসেন, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ পিংকু চন্দ্র সেন প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
