সাইফুল ইসলাম (সুমন), কচুয়া।।
ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কচুয়ায় সহকারী কমিশনার (ভ’মি) ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে মঙ্গলবার উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়নের বাচাইয়া ব্রিক ফিল্ড সংলগ্ন মোঃ মহিনের ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেন এবং ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের পাইপসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেন ।
বালু উত্তোলনকারী মহিন ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২ টার মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সকল প্রকার সরঞ্জাম সরিয়ে নেবার মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের বিষয়ে সহকারী কমিশনার (ভ’মি) রুমন দে বলেন, ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট করার যে প্রক্রিয়া চালু হয়েছে তা বন্ধে মাননীয় জেলা প্রশাসকের নির্দেশে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম:
শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
