কচুয়ার রহিমানগরে স্থানীয় জনতা ও ১১নং দক্ষিণ গোহট ইউপি চেয়ারম্যানের সহায়তায় ছিনতাইকারীচক্রের ৩ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার রহিমানগর বাজারে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের রুহুল আমিনের স্ত্রী মনোয়ারা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ৩ নারী ছিনতাইকারী। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মনোয়ারা বেগম গোহটের রিঙ্াচালক ফারুকের সহযোগিতায় বাজারের লোকজনকে নিয়ে ওই ছিনতাইকারীদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন কচুয়া থানার পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাদের আটক করে থানায় নিয়ে যান। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গন্না গ্রামের আলমের স্ত্রী ইয়াছমিন (৩২), মিজানের স্ত্রী রুজিনা (২৪) ও আফজালের স্ত্রী আকলিমা (২৭)।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- কচুয়া
- /
- কচুয়ায় তিন নারী ছিনতাইকারী আটক
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
