চাঁদপুর নিউজ রিপোর্ট
কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শবে ক্বদরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে জেঠাতো ভাইদের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন : আবুল হোসেন মজুমদার (৬০), তার দুই পুত্র বিল্লাল হোসেন মজুমদার (২৯) ও রনি (২৩)। এদের মধ্যে রনি প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও তার পিতা ও বড় ভাই বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কচুয়া পালাখাল মজুমদার বাড়ির সামনে কাউছার মার্কেটে এ ঘটনা ঘটে। আহতরা জানায়, দোকান বন্ধ করে নামাজে যাওয়াকে কেন্দ্র করে জেঠাতো ভাই জয়নাল মজুমদারের সাথে বিল্লালের বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে বিভক্ত করে সরিয়ে দেয়। রাতে শবে ক্বদরের নামাজ শেষ করে বিল্লালের পিতা, বিল্লাল ও তার ছোট ভাই রনি বাড়িতে যাওয়ার সময় পূর্ব থেকে রাস্তায় ওঁৎ পেতে থাকা জয়নাল, বাবু ও মহিম তাদের উপর হামলা চালায়।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
