কচুয়ায় তাছলিমা বেগম নামে এক গৃহিণী তার ছেলের সাথে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছেন। উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া গ্রামের রিকশাচালক গোলাম হোসেনের স্ত্রী তাছলিমা বেগমের কম বয়সে বিয়ে হওয়ায় তার পক্ষে লেখাপড়া করা সম্ভব হয়নি। তিন সন্তানের জননী তাছলিমা বেগম মনে করেন ৩৫ বছর বয়সেও পড়ালেখা করা সম্ভব। লেখাপড়া না শিখে নিরক্ষর থাকার চেয়ে পড়ালেখা করাই উত্তম। এ জন্যে বুধবার তার ছেলে মাসুমের সাথে আকানিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে মা ও ছেলে একই ক্লাসের প্রথম শ্রেণির নতুন বই সংগ্রহ করে। এ সময় বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির উৎসাহ প্রদানের জন্যে মা ও ছেলের দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি প্রদান করেন।
শিরোনাম:
সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- কচুয়া
- /
- কচুয়ায় প্রথম শ্রেণিতে মা-ছেলে ভর্তি
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
