মোঃ আলমগীর তালুকদার, কচুয়া॥ কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় কর্মসূচিতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান প্রমূখ।
অপরদিকে ওই দিন বিকেলে ইসলামি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এসময় ইসলামি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার সভাপতি মোহম্মদ হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, বিশেষ অতিথি কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার। বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশন কচুয়া শাখার মডেল কেয়ারটেকার মোঃ মোফাজ্জল হোসেন।এ সময় সাধারণ মডেল কেয়ারটেকার মাওলানা কিবরিয়া, মোঃ শাহজাহান, মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মসজিদে কর্মরত ইমাম/খতিব, মসজিদ ভিত্তিক বিভিন্ন কেন্দ্রের প্রধানগন উপস্থিত ছিলেন।
ছবিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালীর একাংশ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
