প্রতিনিধি
কচুয়ায় ইএনও’র আদেশ অমান্য করে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে স্থানীয় কাজী মাওঃ সাব্বির আহমেদ ও কনের পরিবারের কাছ থেকে ৭হাজার ২শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়া আহমেদ সুমনের কার্যালয়ে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে কনের মা কুলসুমা বেগম, দাদা আব্দুল বারেক, চাচা কবির হোসেন মোল্লা, মনির মোল্লা, হোসেন মোল্লা ও স্থানীয় ইমাম মাওঃ সাব্বির আহমদের ১হাজার ২শত টাকা করে জরিমানা করে।
জানা গেছে, উপজেলার আটমোড় গ্রামের প্রবাসী কবির হোসেনের ৭ম শ্রেণিতে পড়–য়া মেয়ে সেলিনা আক্তার (১৩) কে গত ৭ সেপ্টেম্বর পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলায় বাল্য বিয়ে দেয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন খবর পেয়ে স্থানীয় ইউপি মেম্বার বাবুল হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু আইন অমান্য করে কনের মা কুলসুমা বেগম বিয়ে সম্পন্ন করে। পরে গতকাল রবিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিয়ে নিরোধ আইন ১৯২৯এর ৫ধারায় তাদের জরিমানা করা হয়। এ ঘটনায় অভিযুক্তরা ভবিষ্যতে বাল্য বিয়ে থেকে বিরত থাকার অঙ্গীকার নামায় স্বাক্ষরদানসহ জরিমানা পরিশোধ করে মুক্ত হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
