মো: আলমগীর তালুকদার ॥ কচুয়ায় অবুজ ভালবাসার টানে ঘর ছেড়েছে স্কুল ছাত্রী। ৮ দিনপর অষ্টম শ্রেনির স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের স্কুল পড়–য়া মেয়ে ২৩ মে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় । মেয়েটিকে একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাচ্ছুৃ মিয়ার বখাটে ছেলে পুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায় বলে তার মা হাসিনা বেগম থানায় অভিযোগ করে। কিশোরীর মা হাসিনা বেগম তার অপ্রাপ্ত কিশোরী মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার বিষয় উল্লোখ করে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার কিশোরীকে থানা পুলিশ উদ্বার করে ,পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটে বোরহান গাঁঢাকা দিয়েছে ।
