প্রতিনিধি
কচুয়ায় প্রেমিক যুগলকে আটক করেছে স্থানীয় জনতা। গত ১৫ মে বৃহস্পতিবার উপজেলার পদুয়া বিলে আটকের এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে তাদের সম্মতিতে বুধুণ্ডা গ্রামে আত্মীয়ের বাড়িতে প্রেমিক যুগলের বিয়ে হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শিলাস্থান গ্রামের অধিবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়–য়া পুত্র তানভীর (২০) ও একই উপজেলার পদুয়া গ্রামের মনির হোসেনের কলেজ পড়–য়া মেয়ে মর্জিনা আক্তার (১৮)-এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছে। একপর্যায়ে প্রেমের টানে তারা দু’জন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে পার্শ্ববর্তী গ্রাম দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে তাদের জিজ্ঞাসা বাদ করলে একে অপরকে পছন্দ করে বলে জানায়। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার রাতে ইসলামী শরীয়াহ্ মোতাবেক তাদের বিয়ে হয় এবং বিয়েতে ৪ লাখ টাকা দেনমোহর (কাবিন) ধার্য করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
