কচুয়ায় জসিম (৩৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত রোববার ২৭ অক্টোবর রাতে নিজ ঘরের মধ্যে ওই যুবক আত্মহত্যা করেন। জানা যায়, উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শামছল হকের পুত্র জসিম ডুমুরিয়া বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি বিভিন্ন এনজিও থেকে ৩০ লক্ষ টাকার ঋণ গ্রহণ করেছেন। তাদের ধারণা, ওই ঋণ পরিশোধ করতে না পারার কারণে সকলের অজান্তে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ নিহত জসিম উদ্দিনের লাশ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠিয়েছে।
