প্রতিনিধি কচুয়ায় মোটর সাইকেল ও মাইক্রো রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে দুজন আহত দোকন ভাংচুর মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে । অভিযোগ মর্মে জানা গেছে ১৮জুন সোমবার কচুয়া -গুলবাহার সড়কের বালিয়াতলী এলাকায় মাইক্রো ও মোটর সাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে মাইক্রো চালক পৌরসভার কড়ইয়া গ্রামের মাসুদ ও মোিটর সাইকেল চালক বালিয়াতলী গ্রামের আবুল কাশেমের সাথে বাকতিন্ডা হয় । ঘটনার জের ধরে রাতে ২৫/৩০জন সসস্ত্র যুবক কচুয়া বিশ্বরোডে অবস্থিত আবুল কাশেমের মা জেনারেল ষ্টোরে ভাংচুর করে । এসময় দোকানের মালিক আবুল কাশেম বাধা দিলে ওই যুবকরা আবুল কাশেম ও তার ভাই আহাদকে বেধরক মারধর করে এবং দোকানের মালামাল নিয়ে যায়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা ছুটে এসে আবুল কাশেমকে সংজ্ঞাহীন অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আবুল কাশেম স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছ্ ে। এ বিষয়ে চালক মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন রাস্তায় সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আমার সাথে খারাপ ব্যবহারের বিষয়ে কাশেমকে জিজ্ঞাসা করতে আমরা বিশ্ব রোডে গিয়েছিলাম, তবে কাশেমকে আমাদের লোকজন মারেনি।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- কচুয়া
- /
- কচুয়ায় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে আহত-২
আরও সংবাদ
কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর সড়কে ঘুরতে এসে ডুমুরিয়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে... বিস্তারিত
কচুয়ায় ভাই- ভাতিজার চাচা খুন ॥ আটক ৩
কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল... বিস্তারিত
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ আটক-২
কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল... বিস্তারিত
কচুয়ার যুবক করিমের লাশ ঢাকা থেকে উদ্ধার
কচুয়া উপজেলার বাগমারা গ্রামের যুবক আব্দুল করিম (১৮) এর রহস্যজনক লাশ ঢাকা থেকে উদ্ধার করেছে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
