
খোরশেদ আলম শিকদার ঃ
চাঁদপুরের কচুয়ায় সড়ক ও জনপথ বিভাগের সাচার-বড়দৈল-নায়েরগাঁও সড়কের বিভিন্ন স্থানে পিচ, সুরকী পাথর ওঠে গিয়ে বড় বড় গর্ত হয়ে এখন কাঁচা/মাটির রাস্তায় পরিনত হয়েছে। রাস্তাটি যে পাকা ছিল রাস্তার অনেকাংশে তা বুঝাই যায়না। সামান্য বৃষ্টি হলে গর্তের মধ্যে পানি আর কাঁদায় একীভূত হয়ে যানবাহন চলাচলতো দুরের কথা মানুষ হেটে যাইতে হিমশিম খেতে হয়।
জানাযায়, রাস্তাটি সংকারের সময় দায়িত্বরত ঠিকাদার সড়ক ও জনপথের কর্তব্যরত অসাধূ কর্মকর্তাদের ম্যানেজ করে সংস্কার কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়ম করে। যার ফলে রাস্তা সংস্কার কাজের ১ সপ্তাহ পরে রাস্তাটির ইট,পাথর পিচ ওঠে গিয়ে ঐ সময় থেকে বড় বড় গর্ত সৃষ্টি হয় । রাস্তাটির বিভিন্ন স্থানে ভেংগে বড় বড় গর্ত হয়ে ১ বছর অতিবাহিত হলেও কর্তৃপক্ষের কোন নজরে পড়েনি।
রাস্তাটির বেহাল দশায় সাচার, পাথৈর, হরিপুর, মাঝিগাছা, বড়দৈল, আতিশ^র, বেরকোটা, পদুয়া, শিলাস্থান, মধুপুর, গুতপুর. মালিগাও, নায়েরগাও, পিতাম্বর্দ্বী, কাচিয়ারা, নন্দিখোলা, পেয়ারীখোলা গ্রামসহ ৩০ গ্রামের হাজার হাজার জনগন চরম ভোগান্তির শিকার। রাস্তাটি অভিলম্ভে সংস্কার করার জন্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এবং সড়ক ও জনপথের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।
