
কচুয়া(চাঁদপুর) সংবাদদাতা : কচুয়া উপজেলার নূরপুর গ্রামে মুক্তা মার্কেট সংলগ্ন পাকা রাস্তার উপর সোমবার রাতে ১শ ৯০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৪০) কে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মনির হোসেন চাঙ্গিনী গ্রামের জালাল উদ্দিন সরকার বাড়ির মৃত আলী আজমের ছেলে।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান – দীর্ঘদিন ধরে মনির হোসেন ইয়াবা ব্যবসা করে আসছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১শ ৯০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার হয় ।
এব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১)এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ফম/এমএমএ/
