
আবু সাঈদ,কচুয়া
কচুয়া উপজেলা ১১জন নকল পণ্য ব্যবসায়ীর প্রত্যেকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কচুয়া পৌরসভাধীন বালিয়াতলী থেকে বিএসটিআই অনুমতি বিহীন নকল ব্যান্ডের প্রায় ২লক্ষ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী সহ ১১ জন কে গ্রেফতার করে। পরে গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট জিয়া আহমেদ সুমনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নকল ব্যান্ডের প্রসাধনী সামগ্রী বাজার জাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর ৪১ ধারায় আটককৃতদের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হচ্ছে, কুষ্টিয়া সদর উপজেলার যুগিচা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (১৯), মিন্টু মিয়ার ছেলে জুয়েল (১৮), রিয়াজ আলীর ছেলে জিয়াউর রহমান (৪০), একই উপজেলার আটসুরিপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে তুহিন (১৮), রমজান আলীর ছেলে পিন্টু মিয়া (৩৭), হাসান মোল্লার ছেলে বিল্লাল (২৭), সোহরাব খন্দকারের ছেলে মেজবাহ উদ্দিন (২৫), কুষ্টিয়ার কুমারখালি উপজেলার খন্দবন গ্রামের ছিদ্দিকুর রহমান শেখের ছেলে মামুনুর রশিদ (২২), আবদুর রাজ্জাক শেখের ছেলে রেজাউল শেখ (২৩), একই উপজেলার এলংপাড়া গ্রামের কাদের শেখের ছেলে নায়েব আলী (২৫) ও কামাল শেখের ছেলে কাবিল হোসেন (১৮)। উল্লেখিত সাজাপ্রাপ্ত নকল প্রসাধন সামগ্রী ব্যবসায়ীরা এক এক সময়ে দেশের এক স্থানে অবস্থান নিয়ে তাদের ব্যবসা কাজ চালিয়ে থাকে। তারা একটি স্থান নির্বাচন করে আস্তানা নিয়ে থাকে। ওই আস্তানা এলাকার এক/দেড় মাস অবস্থান করে জমজমাট ব্যবসা করে ওই স্থান থেকে কেটে পড়ে নতুন করে আবার স্থান নির্বাচন করে আস্তানা নেয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের প্রত্যেককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
