প্রতিনিধি
কচুয়ায় ১শ’ ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই দীর্ঘদিন ধরে। ভারপ্রাপ্তদের দায়িত্ব দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বছরের পর বছর। তবে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা বলছে, সহসাই বিদ্যালয় গুলোতে শূণ্যপদে প্রধান শিক্ষক পোস্টিং দেয়া হবে।
উপজেলার প্রধান শিক্ষকবিহীন শূণ্যপদে বিদ্যালয়গুলো হচ্ছে ঃ হাতিরবন্ধ সপ্রাবি, এপি এশা সপ্রাবি, বারৈারা সপ্রাবি, আটোমোর সপ্রাবি, মধুপুর সপ্রাবি, বড়দৈল সপ্রাবি, উত্তর বড়দৈল সপ্রাবি, গুতপুর ফজিলাতুন্নেছা সপ্রাবি, বেরকোটা সপ্রাবি, বাইছারা সপ্রাবি, তেগুরিয়া সপ্রাবি, মাঝিগাছা সপ্রাবি, হরিপুর সপ্রাবি, সৈয়দপুর সপ্রাবি, বুধুন্ডা সপ্রাবি, দূর্গাপুর সপ্রাবি, চাংপুর সপ্রাবি, নিন্দপুর সপ্রাবি, যুগিচাপর সপ্রাবি, পশ্চিম মাঝিগাছা সপ্রাবি, পূর্ব বিতারা সপ্রাবি, এনায়েতপুর সপ্রাবি, আশারকোটা সপ্রাবি, মেঘদাইর সপ্রাবি, বক্সগঞ্জ সপ্রাবি, খিলমেহের সপ্রাবি, তুলপাই সপ্রাবি, প্রসন্নকাপ সপ্রাবি, কাদিরখিল সপ্রাবি, পশ্চিম তুলপাই সপ্রাবি, কান্দিরপার সপ্রাবি, পূর্ব প্রসন্নকাপ সপ্রাবি, মালচোয়া সপ্রাবি, পশ্চিম আলিয়ারা সপ্রাবি, সেঙ্গুয়া ভূইয়াবাড়ি সপ্রাবি, সিংআড্ডা সপ্রাবি, বরুচর সপ্রাবি, দারচর সপ্রাবি, খিড্ডা সপ্রাবি, জলাতেতৈয়া সপ্রাবি, কোমরকাশা সপ্রাবি, বদরপুর সপ্রাবি, মধুপুর সপ্রাবি, আয়মা সপ্রাবি, মনপুরা সপ্রাবি, কাদলা সপ্রাবি, বড়ইগাঁও সপ্রাবি, সাহেদাপুর সপ্রাবি, কহলথুড়ি সপ্রাবি, বাসাবাড়িয়া সপ্রাবি, দরিয়াহায়াতপুর সপ্রাবি, নলুয়া শিশু সদন সপ্রাবি, আকিয়ারা সপ্রাবি, নলুয়া সপ্রাবি, নলুয়া দৌলতপুর সপ্রাবি, নাছিরপুর দেওয়ানবাড়ী সপ্রাবি, পশ্চিম আকানিয়া সপ্রাবি, খিলা মধ্যপাড়া সপ্রাবি, বড়তুলাগাঁও সপ্রাবি, নাউলা সপ্রাবি, শাহারপাড় সপ্রাবি, কেশরকোট সপ্রাবি, কৈটোবা সপ্রাবি, রাজাপুর সপ্রাবি, উত্তর আশ্রাফপুর সপ্রাবি, ধনাইয়া সপ্রাবি, সানন্দকড়া সপ্রাবি, চক্রা সপ্রাবি, ভবানীপুর সপ্রাবি, দক্ষিণ আশ্রাফপুর সপ্রাবি, জুনাসার সপ্রাবি, ও ধামালুয়া সপ্রাবি।
এ ব্যাপারে কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনসুর জানান, বিদ্যালয়গুলোতে সহসাই প্রধান শিক্ষকের শূণ্য পদগুলো জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে পদায়ন (পোস্টিং) দেয়া হবে।
